হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর সমাধিতে সওজ’র নব-নিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. মনির হোসেন পাঠান।

বুধবার দুপুর ১২ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সৈয়দ মঈনুল হাসান, মোঃ রেজাউল করিম, শিশির কান্তি রাউৎ, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন ও মোঃ সবুজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক (অঃপ্রঃপ্রঃ) মোঃ ইসহাক ও এ.কে. মোঃ ফজলুল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমানউল্লাহ, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা।

পরে সড়ক ও জনপথ অধিদপ্তরের নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ জোনের আওতাধীন উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের বাস্তবায়ন অগ্রগতি ও পিরোজপুর-নাজিরপুর-পাটগাতী-ঘোনাপাড়া সড়ক উন্নয়ন প্রকল্পের প্রস্তুতি বিষয়ে পর্যালোচনা সভায় যোগ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন