টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে।
এদিন ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, জেলা ভেটেনারি কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ বিশ্বাস, উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাঁছাড়, যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুল ইসলাম. কাউন্সিলর মইনুল ইসলাম অপু প্রমূখ উপস্থিত ছিলেন।
