হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে প্রান্তিক চাষিদের প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়, স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার সকালে উপজেলাধীন উদয়পুর গোহাটে অনুষ্ঠিত উক্ত প্রদশর্নী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। স্বাগত বক্তব্য বাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া ও মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রভাষক নওশের আলী, কে আর কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ সাজ্জাত হোসেনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ,স্থানীয় সাংবাদিক বৃন্দ, খামারী বৃন্দ প্রমুখ।

উল্লেখ্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানান জাতের গরু, ছাগল, কবুতর, খরগোস প্রদর্শনীতে অংশ গ্রহন করে। এদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে প্রথম. দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদেও পুরস্কার প্রদান করা হয়। একই দিনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন