হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে নবাগত ইউএনও ইয়ানুর রহমানের মৎস্যজীবি সমিতির ফুলের শুভেচ্ছা

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান কে ফুলের শুভেচ্ছা প্রদান করে মতবিনিময় করেন উপজেলা মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দ। সোমবার বিকালে নবাগত ইউএনও এর কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির যুগ্ম-মহাসচিব জেলা কমিটির সভাপতি ও আশাশুনি উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা নেতৃত্বে মৎস্যজীবি সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দরা এ ফুলের শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন।

ফুলের শুভেচ্ছা জানাতে গেলে আশাশুনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন আমি এ গুরু দায়িত্ব যাতে ন্যায় নিষ্ঠার সাথে স্বচ্ছ জবাবদিহিতার সাথে পালন করতে পারি সেজন্য আপনাদের দোয়া ও আর্শিবাদ সহ সার্বিক সহযোগীতা কামনা করি।

তিনি বলেন এখানে যোগদান করার পর আমি অফুরন্ত ভালবাসা ও উপজেলা বাসীর আন্তরিকতা পেয়েছি। আমি সকলের সার্বিক সহযোগীতা নিয়ে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার মজবুত টেকসহি ওয়াপদা ভেড়িবাধ নির্মান কাজ সম্পন্ন করতে চাই। যাতে এ উপকুলের মানুষ বার বার ভেড়িবাধ ভেঙ্গে নদীর পানিতে প্লাবিত হয়ে যাতে ক্ষতিগ্রস্থ না হয়। আমি গত কয়েকদিন আশাশুনি উপজেলার প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ খাজরা, প্রতাপনগর, আনুলিয়া, ও শ্রীউলা সহ আশাশুনি সদরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। তাতে আমার মনে হয়েছে এ উপজেলার বাস্তব চিত্র প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ হয়ে পূর্বের ঐতিহ্য হারিয়ে গেছে। তাই সকলের সহযোগিতা নিয়ে এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আমার গ্রাম আমার শহর যাতে বাস্তবায়ন করতে চাই। তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রকল্প ভূমিহীন অস্বহায় ও বাস্তুহারা মানুষের জন্য যে জমি ও ঘর বরাদ্ধ দিয়েছেন তা সঠিক ভাবে কাজ হচ্ছে কিনা দেখার দায়িত্ব আপনার আমার সকলের। আপনারা সকলে খোজ খবর নিবেন ঠিক ঠাক মত গরিবদের ঘর নির্মান কাজ হচ্ছে কিনা।

আপনারা কোন রকম অনিয়ম দূর্নীতি লক্ষ করলে আমাকে খবর দিবেন। খবর পাইলে যদি কেউ ঘর নির্মানে অনিয়ম দূর্নীতি করে তাদেরকে কোন রুপ ছাড় দেওয়া হবেনা আইনের আওতায় আনা হবে। তিনি বলেন আমার কাছে কোন মানুষের ভেদাভেদ নাই। সকলের জন্য আমার দরজা খোলা। সকাল বিকাল যখন যে সময় প্রয়োজন নিদ্ধিদায় আমার কাছে আসবেন। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যতটুকু পারি আইনের মধ্যে থেকে ততটুকু সহযোগীতা করব। আমার কাছে আসতে হলে কোন মাধ্যম লাগে না। কোন কাজ থাকলে সরাসরি আসবেন।

এসময় কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির যুগ্ম-মহাসচিব জেলা কমিটির সভাপতি ও আশাশুনি উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা নবাগত ইউএনও কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন আপনি এ উপজেলায় ইউএনও হিসাবে যোগদান করেছেন আপনি আসতে আসেত সবকিছু জানতে ও বুঝতে পারবেন। আমরা শুনেছি আপনি অত্যান্ত কাজের মানুষ। আপনি যোগদানের পর উপজেলার কোথায় কি সমস্যা আছে তা নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন এজন্য আপনাকে উপজেলা বাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ উপজেলা মানুষ অত্যান্ত ভালো সেটি আপনি ইতিমধ্যে জেনেছেন। মৎস্যজীবির পক্ষ থেকে আমরা কথা দিলাম যখন যে সহযোগীতা দরকার আপনি বললে আমরা সেভাবেই সহযোগীতা করব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক নিতাই ঢালী, সাতক্ষীরা কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক শিবপদ মন্ডল, মৎস্যজীবি সমিতির নেতা আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি এম,এম সাহেব আলী, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি অনিল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি ভবনাথ মন্ডল, সাধানর সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হরিপদ মন্ডল, মৎস্যজীবি সমিতির নেতা সুবোধ মন্ডল, আনন্দ মন্ডল, কুমুন্দ মন্ডল, আশাশুনি সদর ইউনিয়ন মৎস্যজীবি সমিতির সভাপতি মইনুর ইসলাম, সাধারন সম্পাদক মোহন্ত কুমার মন্টু সহ উপজেলা মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন