হোম অন্যান্যসারাদেশ বিশ্ব ভালোবাসা দিবসে ফুল ছড়াল সাতক্ষীরার সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি :

সহমর্মিতা ও সহানুভূতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ^ ভালোবাসা দিবসে রজনীগন্ধা ও গোলাপ বিলিয়েছে সাতক্ষীরার সাংবাদিকরা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপী।

এরপর সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে লাবনী মোড় পর্যন্ত সড়কের ভ্যানচালক, ইজিবাইক চালক, পথচারী, দোকানী, ভিক্ষুক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠাণের নিরাপত্তা প্রহরী, সাতক্ষীরা সদর থানা পুলিশ, ট্রাফিক পুলিশসহ পথচারীদের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানানো হয়।

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপী এ সময় বলেন, ছোট বড় ধনী গরীব সকলে আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে একসাথে চলবো এই হোক ভালোবাস দিবসে আমাদের অঙ্গীকার। সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, বিশ্ব ভালোবাসা দিবেসে সাংবাদিকরা পুলিশদের ফুল দিল এটি একটি সম্প্রতি। এভাবেই যদি সম্প্রীতি নিয়ে চলি তবে আমাদের মাঝে সম্প্রীতির বন্ধন আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমরা এক সাথে কাজ করতে পারবো।

ফুল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, সাংবাদিক আকরামুল ইসলাম, ইয়ারুল ইসলাম, জাকির হোসেন মিঠু, গাজী ফারহাদ, দ্যুতি দ্বীপন বিশ্বাস, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, সবুজ, একরামুজ্জামান জনি, রেজাউল করিম, সৌরভ, কর্ণ বিশ্বাস কেডি, হাবিবুল্লাহ্ হাসান, আব্দুল্লাহ্ আল মাহফুজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন