হোম জাতীয় নকল বৈদ্যুতিক তার উৎপাদন, ৫ প্রতিষ্ঠানকে ২৬ লাখ জরিমানা

জাতীয় ডেস্ক :

রাজধানীতে অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রি করার অভিযোগে ২৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০-এর সমন্বয়ে আভিযানিক দল রাজধানী কদমতলী ও শ্যামপুর এলাকায় অভিযান পরিচালন করে।

এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ইভানা ক্যাবলস ইন্ডাস্ট্রিকে ২০ লাখ টাকা জরিমানা, এমআরবি ক্যাবলসকে দুই লাখ টাকা, জিহান ক্যাবলসকে এক লাখ টাকা, নাভা ক্যাবলসকে এক লাখ টাকা ও রহিম মেটালসকে দুই লাখ টাকা, মোট পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ লাখ টাকা জরিমানা করে।

এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত নকল বৈদ্যুতিক তার, তার তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জামাদি এক লাখ ৫০ হাজার টাকার মূল্যে নিলামে বিক্রি করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন মজুত ও বাজারজাত করে আসছিল বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন