হোম অন্যান্যসারাদেশ জীবনের ঝুঁকি নিয়ে চলছে পথচারীরা কালিগঞ্জ ফুলতলা মোড়ে মরা শিশু ফুলগাছ অপসরণের দাবি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে একটি মরা শিশু ফুল গাছের জন্য পথচারী ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। উপজেলার ফুলতলা মড়ে জনৈক আব্দুর রহিমের দোকানের পাশে একটি শিশু ফুল গাছ দীর্ঘদিন যাবৎ ডালপালা শুকিয়ে গাছটি মরে থাকায় বিপদজনক অবস্থার যাত্রীবাহী বিভিন্ন পরিবহন ও পথচারী ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

মরা এই শিশু ফুল গাছটি অপসারণের জন্য স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছে। কালিগঞ্জ ফুলতলা মোড় দৈনিক শত শত মানুষএ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে উপজেলা সদরে যাতায়াত করে । যেকোনো মুহূর্তে মরা শিশু ফুল গাছ ভেঙে পড়ে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে বলে স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা করছে। ঝুঁকিপূর্ণ মরা শিশু ফুল গাছ টি দ্রুত অপসারণের জন্য উপজেলা প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন