হোম ফিচার ঝিকরগাছায় শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে কৃষকের বোরো ধানের বীজতলা

তাজমুল, ঝিকরগাছা :

কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কুয়াশায় বীজতলায় ঠাণ্ডা পানি জমে থাকছে। আর এই পানির কারণে চারা বড় হচ্ছে না। মৌসুমের আগেই এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়া কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের উলাকোল গ্রামের কৃষক আলহাজ্ব মোস্তফা বলেন, আমন মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ধানের সঠিক মূল্যে না পাওয়ায় লাভের মুখ দেখতে পারছি না। এ জন্য বোরো আবাদ করে সেই ক্ষতি পুষিয়ে নিতে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু শীতের কারণে বীজতলা নষ্ট হওয়ায় ক্ষতির আশঙ্কা করছি। কুয়াশায় বিজতলায় ঠাণ্ডা পানি জমে চারা মারা যাচ্ছে। আর যে অংশটুকু ভালো সেখানে চারা বড় হচ্ছে না।

একই এলাকার কৃষক ফজলু বলেন, তীব্র শীতে বীজতলার চারা মারা যাচ্ছে। এ ছাড়া চারা লালচে রং হয়ে গেছে। বড়ও হচ্ছে না। কৃষি কর্মকর্তাদের নির্দেশে নিয়মিত কীটনাশক ও গভীর নলকূপের গরম পানি দিচ্ছি। এমন আবহাওয়া যদি আরও কয়েক দিন থাকে তাহলে আবারও বীজতলা তৈরি করতে হবে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এবার দেশে ৪৮ লাখ ৬৬ হাজার হেক্টর জমিতে রোরো ধান আবাদের লক্ষ্যে প্রায় ২ লাখ ৩৪ হাজার হেক্টর জমিতে রোরো ধানের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ৪১ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন