সংকল্প ডেস্ক :
ত্রি বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি সহ সাধারণ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা তাদের মতামত ব্যক্ত করেন। অধিকাংশ বক্তা আগামীতে স্বচ্ছ প্রক্রিয়ায় আওয়ামী লীগ সমর্থিত সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের জন্য মতামত প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, ফিরোজ কামাল শুভ্র, রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ না হ তারেক উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক এজাজ আহমেদ স্বপন, আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, মাকসুদ খান ও মিজানুর রহমান সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
