নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা 2 নং কুশখালী ইউনিয়নে শিকড়ী S.B.S যুব সংঘের আয়োজনে ইউপি সদস্য তুহিন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় দিবস কাপ চার দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মোহাম্মদ গোলাম মোর্শেদ উপজেলা ভাইস চেয়ারম্যান সাতক্ষীরা সদর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পরস্পর মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুর বনাম আধিয়া স্পোর্টিং ক্লাব শার্শা।
খেলা শুরু থেকেই টানটান উত্তেজনা বিরাজ করে দুই দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে উভয় দলের মধ্যে আধিয়া স্পোর্টিং ক্লাব এর রাইট উইন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়ার শিপন একাধিক আক্রমণ করেন কিন্তু শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুরের রক্ষণভাগের বিদেশি খেলোয়াড়রা অত্যন্ত মজবুত থাকায় আধিয়া স্পোর্টিং ক্লাব এর খেলোয়াড়দের প্রতিহত করেন পরে কাউন্টার এটাকে মাহমুদপুর ফুটবল দলের উইঙ্গার 11 নম্বর জার্সি পরা খেলোয়াড় সাব্বির আচমকা ভাবে গোলরক্ষককে বোকা বানিয়ে প্রথম গোল আদায় করে নেন পরে আধিয়া স্পোর্টিং ক্লাব গোল করতে না পারায় ১/০ তে প্রথম অধ্যায় শেষ করেন উভয় দল।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে আধিয়া স্পোর্টিং ক্লাব কিন্তু প্লান্টি বক্স এর মধ্যে ফাদে জড়িয়ে যান আধিয়া স্পোর্টিং ক্লাব পেনাল্টি শুট আউট করে শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুরের ১০ নম্বর জার্সি পরা বিদেশি খেলোয়াড় ওসমান দ্বিতীয় গোলটি করেন শেষ পর্যন্ত শত চেষ্টা করেও আধিয়া স্পোর্টিং ক্লাব গোল পরিশোধ করতে না পারায় ২/০ গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করেন শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুর । খেলায় সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুরের সাব্বির।
ম্যাচটি পরিচালনা করেন ১) নাসির উদ্দিন ২) জাফরুল খান চৌধুরী সামু ৩) পিপল খান। ম্যাচ অফিশিয়াল হিসাবে দায়িত্ব পালন করেন ইকবাল কবীর খান বাপ্পী।
হাজার হাজার দর্শকের মধ্যে মঞ্চে থেকে খেলাটি উপভোগ করেন গোলাম মোর্শেদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ আব্দুল, গফফার ইউপি চেয়ারম্যান 2 নং কুশাখালী ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন টুটুল, আক্তারুজ্জামান মুকুল নির্বাহী সদস্য সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা,তাজুল ইসলাম,আকিজুল ইসলাম, আনারুল ইসলাম,আখতারুল ইসলাম, তুহিন হোসেন ইউপি সদস্য, ইউসুফ আলম প্রমূখ ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ ইকবাল হোসেন ও খায়রুজ্জামান মিডিয়া পার্টনার হিসেবে খেলাটি সরাসরি সম্প্রচার করেন অনন্ত টিভি ফেসবুক পেজ ক্যামেরা ছিলেন আরিফ হোসেন।
