হোম অন্যান্যসারাদেশ মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে কলারোয়ায় হাজারো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ

 

দীপক শেঠ, কলারোয় (সাতক্ষীরা) :

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে মহান বিজয় দিবসে কলারোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় কলারোয়া জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, শিশু, কিশোর, কিশোরী, নারী সহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। উপস্থিত সকলেই দন্ডায়মান অবস্থায় জাতীয় পতাকা হাতে নিয়ে মুষ্টিবদ্ধ অবস্থায় শপথ বাক্য পাঠ করেন।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হাফিজুর রহমান সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন