হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের বেতাগায় স্কুল পর্যায়ে করোনার টিকা প্রদান শুরু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে স্কুল পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহন শুরু হয়েছে। ফকিরহাটে শতভাগ করোনা টিকা প্রদানের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে ক্যাম্প করে টিকা প্রদান করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা বাজারের মাসকাটা বাজার জামে মসজিদে মঙ্গলবার বেতাগা ইউনিয়নের স্কুল পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের টিকা প্রদান চলাকালীন সময়ে টিকা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ সহ ইউপি সদস্যবৃন্দ ও শিক্ষকগন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন