হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ স্মৃতিচারণমূলক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও কৃষ্ণপদ দাস, অধ্যক্ষ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ প্রমুখ।

এর আগে সকালে কেশবপুর শিশু একাডেমির উদ্যোগে শিশুদের মুক্তিযুদ্ধভিক্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন