হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চেঞ্জরুমের উদ্বোধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন চেঞ্জরুমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি)।

সোমবার দুপুর ১টায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, শেখ হেলাল উদ্দীন এমপির একান্ত সহকারি ফিরোজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক শেখ আ: খালেক, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি বাবলু আশ।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন