হোম অন্যান্যসারাদেশ নড়াইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির দন্ড দিয়েছেন

 

নড়াইল অফিস :

নড়াইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির দন্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মাহরুফ হাসেন এ দন্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানাগেছে, দন্ডপ্রাপ্তের নাম গাউস মিনা। কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের বাসিন্দা গাউস যৌতুকের দাবিতে ১মাসের বিবাহীত নববধুকে ১১সালের ১৭এপ্রিল শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই টুটুল বিশ্বাস বাদি হয়ে বোন জামাই ও তার মাকে আসামী করে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ঐ বছরের ১৭সেপ্টেম্বর পুলিশ মা-ছেলের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র জমা দেয়।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ১০জনের স্বাক্ষ্যগ্রহন শেষে আসামী গাউসের বিরুদ্ধে বাদি পক্ষের আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমান হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ দেন এবং ৫০হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এ ছাড়া মামলার অপর আসামী গাউওসের মা শাহিদার বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন