হোম আন্তর্জাতিক করোনা: ভারতে এক লাফে মৃতের সংখ্যা বাড়ল ২৭৯৬

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের বিহার ও কেরালা- এই দুই রাজ্য করোনায় মৃত্যুর তথ্য পরিমার্জন করায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৯৬ জনে। যার মধ্যে বিহারে মৃতের সংখ্যা দুই হাজার ৪২৬ জন। কেরালায় ২৬৩ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে গত ২৪ ঘণ্টায়। শনিবারের (৪ ডিসেম্বর) তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ৩ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। শনিবার এই সংখ্যাটি ছিল ৮ হাজার ৬০৩।

দেশটিতে সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। তবে তা খুব একটা উদ্বেগের নয় বলেই মত বিশেষজ্ঞদের। তবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও, ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নতুন রূপ ওমিক্রন।

ইতোমধ্যেই ভারতে চার জনের দেহে ওমিক্রনের হদিশ মিলেছে। তার মধ্যে কর্নাটকে দু’জন, গুজরাট এবং মুম্বাইয়ে একজন করে আক্রান্ত হয়েছেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

সূত্র: আনন্দবাজার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন