স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি অফিসে জননেতা তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যু বাষিকী উপলক্ষে দোয়া ও হাফিজিয়া খানা ছাত্রদের মাঝে কোরান শরিফ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা। সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল।
উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, যুন্গ আহবায়ক মোঃ মেহেদী হাসান, যুন্গ আহবায়ক মোঃ শাহ আলম, যুন্গ আহবায়ক সোহাগ, মোঃ রুবেল হোসেন, আব্দুল হাকিম, আবু সাইদ, মিন্টু, রায়হান, রিপন,প্রমুখ।
