হোম ফিচার নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, ফকিরহাটে শান্তিপূর্ণ ভাবে মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকে ভোটারগন কেন্দ্রে ভোট দিতে আসেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। তবে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

দ্বিতীয়ধাপে উপজেলার একমাত্র মূলঘর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কয়েকজন ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, ভোট শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফলতিতা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, একশ বছর বয়স্ক প্রভাতী বিশ্বাস তার স্বজনদের সাথে ভোট দিতে আসেন। তিনি তার ভোটাধীকার প্রয়োগ করতে পেরে খুশি হয়েছেন।

এছাড়া অনেক বয়স্ক নারী ও পুরুষকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে।

নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল। এ রিপোর্ট পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা চলছিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন