নড়াইল অফিস :
বৃহস্পতিবার (১১নভেম্বর) দ্বীতিয় ধাপে নড়াইল সদর উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। নির্বাচনকে ঘিরে এলাকাজুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। অবাদ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়।
সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পযর্ন্ত চলে । ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দলে দলে ভোটাররা ভোট দিতে আসেন। কেন্দ্রে কেন্দ্রে সমান সংখ্যক নারী ও পুরুষ ভোটার সারি দিয়ে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অবাদ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের ব্যাপক তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলে । ভোটের সরঞ্জাম ভোটের আগের দিন কেন্দ্রে পাঠানো হলেও বিভিন্ন প্রতিদ্বন্দ্বীপ্রার্থীর দাবি মেনে এবার ব্যালোট পেপার পাঠানো হয়েছে ভোটের দিন সকালে ।
নড়াইল সদরের ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪জন, সংরক্ষিত সদস্য পদে ১৩১ এবং সাধারণ সদস্য পদে মোট ৩৮২জন প্রতিদ্ব›দ্বীতা করেছেন। ভোটে মোট ১লক্ষ ৯০ হাজার ২৪৫জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট কেন্দ্র ১২০টি, অস্থায়ী কেন্দ্র রয়েছে ৩টি।
