হোম অন্যান্যসারাদেশ সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত আহত -২

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা- খুলনা মহাসড়কের পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও দুইজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ ও পল্লীবিদ্যুৎ সদর দপ্তর এলাকায় দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের হারুন-অর-রশিদ কলেজের সামনে মটর সাইকেল ইঞ্জিনভ্যানের ধাক্কায় কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল আলিম (৩৮) আহতও চালক আব্দুল্লাহ গাজী(৩৫) নিহত হয়।

এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের কে উদ্ধার করে পাশ্ববর্তী পপুলার ক্লিনিকে নিয়ে যায়। এরপর চালকের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালের নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত মটর সাইকেল চালক আব্দুল্লাহ পাটকেলঘাটার যুগিপুকুর গ্রামের শাহজাহান গাজীর ছেলে।

এদিকে একই সময় মহাসড়কের পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সুভাষ হালদার(৭০) নামে এক পথচারী আহত হয়।

সুভাষ হালদার তালার উপজেলার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী লাল হালদারের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাগতা ক্লিনিকে ভর্তি করেছে বলে জানা গেছে ।

পাটকেলঘাটা থানা পরিদর্শক নাজমুল হুদা জানায়,সড়ক দূর্ঘটনার খবর শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যাবস্থা গ্রহন করবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন