ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় সাগর হাওলাদার (২০) নামে এক কলেজ ছাত্র আহত হয়েছে। আহত সাগর হাওলাদারকে স্থানীয়রাউদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে।
ঘটনাটি সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফকিরহাট বাজারের মিতালী স্টোরের সামনে ঘটেছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় আট্টাকী গ্রামের মো. মাজহারুল হাওলাদারের ছেলে সাগর ফকিরহাট বাজারের মনির হোসেন নামে এক চা দোকানে বসে চা পান করছিল। এমন সময় কয়েকজন যুবক তাকে ডেকে এনে এলোপাতারি ভাবে মারপিক করে আহত করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলেবিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
এ ব্যাপারে সাগর হাওলাদার নিজ বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
