হোম অন্যান্যসারাদেশ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি :

আমি মো. মিজানুর রহমান, এলজিইডির অধীনে সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হিসাব রক্ষক পদে কর্মরত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে গত ০৮/০৯/২০২১ ইং তারিখ কাজে যোগদান করি। আমি সাতক্ষীরায় কাজে যোগদানের পরে কতিপয় কুচক্রী মহল যোগসাযোসে অন্যায় ও অনিয়মভাবে কার্য সম্পাদনের জন্য আমার উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে। উক্ত অন্যায় অনিয়মের সাথে আমি একমত পোষন না করায় আমাকে বাধ্য করার জন্য আমার বিরুদ্ধে গত ২৭/১০/২০২১ ইং তারিখে www.songkalponews.com অনলাইন নিউজ পোর্টালে (সংকল্প) আমার ছবি ব্যবহার করে আমার নামে ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন ও মান সম্মান হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কুচক্রী কতিপয় লোকজন আমার নামে ভুয়া তথ্য দিয়ে ‘জাল ডিগ্রি সার্টিফিকেটের মাধ্যমে এলজিইডির সরকারী কর্মকর্তা’ শীর্ষক মিথ্যা সংবাদ প্রকাশ করে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, জনৈক এক প্রকৌশলীকে চাকুরী দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার নামে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। বিষয়টি আমি ওই ব্যক্তি বর্গের নিকট আমার ব্যক্তিগত টাকা পাওনা থাকে। যাহা চাওয়ার ফলে উল্টোভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করে। আমি অনুপায় হয়ে তাদের বিরুদ্ধে আইন আদালতে মামলা দায়ের করিলে তাদের বিরুদ্ধে থানা কর্তৃক চার্জশীট দাখিল হয় এবং আইন আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি হয়। তারা ৫-৭ দিন জেল হাজতে থাকে। বর্তমানে মামলাটি বিচারাধীন আছে। এছাড়া উক্ত সংবাদে আমার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জাল ডিগ্রি সার্টিফিকেটের কথা উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন