হোম রাজনীতি ফকিরহাটে মূলঘর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিটলারের ব্যাপক প্রচার প্রচারণা

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭নং মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক এ্যাড. হিটলার গোলদার বর্তমান উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এই ইউনিয়নটিকে মডেল ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত কারার অঙ্গিকার ব্যক্ত করেন।

তিনি সেই লক্ষ্যে রাতÑদিন সমান তালে তার (নৌকা) প্রতীকের গণসংযোগ করে চলেছেন এবং ভোটারদের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন। চেয়ারম্যান প্রার্থী হিটলার গোলদার, সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ইউনিয়নবাসীর সাথে দীর্ঘদিন যাবৎ সুখে ও দুঃখে পাশে থাকার কারনে ইউনিয়নবাসী তাকে এবারও নির্বাচিত করবেন বলে তিনি মনে করেন।

তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা পোষন করে জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে প্রান্ত চেষ্টা চালিয়ে আসছেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল প্রকার অন্যায় অপকর্ম দমন করার চেষ্টা করেছেন। তিনি বলেন বিগত সময় ইউনিয়নের রাস্তাঘাট ড্রেন কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নও তার অবদান রয়েছে।
এছাড়াও ত্যাগী এই নেতা শিক্ষা, ক্রীড়ানুরাগী ও সাংস্কৃতিকমনা ব্যক্তিত্ব হিসাবে সর্বক্ষেত্রে তার পদচারনা রয়েছে। অনিয়ম, দুর্নীতি, অসামাজিক কর্মকান্ড, সন্ত্রাসী লালন ও মিথ্যাচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকেন হিটলার গোলদার। তিনি বলেন, মানুষের কল্যাণে সমাজ পরিবেশ ও এলাকার মানÑউন্নয়নে কয়েক বছর ধরে নিজেকে নিবেদিত রেখেছেন। সবদল মতের মানুষ তার ব্যক্তিগত সেবা ও আর্থিক সহযোগীতা থেকে বঞ্চিত হয়নি।

৭নং মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিটলার গোলদার এলাকার নানা শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় ভোট প্রার্থনা করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিটলার গোলদার ও তার সমর্থিত লোকজন নৌকা প্রতীক নিয়ে রাতÑদিন সমান তালে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানায়। তিনি ও তার সমর্থকগন এবারের নির্বাচনে হিটলার গোলদার নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, আগামী ১১নভেম্বর মূলঘর ইউনিয়ন পরিষদনিবৃাচন অনুষ্ঠিত হবে। ###

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন