হোম অন্যান্যসারাদেশ তালা থানায় কৃষকলীগ নেতা হত্যা চেষ্টার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিনিধি :

তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ভবানীপুরের খরাইল গ্রামের বাসিন্দা ভবতোষ মন্ডলের ছেলে ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল (৪৩) কে হত্যা চেষ্টার অভিযোগে তার স্ত্রী মিনাক্ষী মন্ডল বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেছে। যার নং- ১২, তাং- ২৮/১০/২০২১, ধারা- ১৪৩, ৩৪২, ৩২৩, ৩২৪, ৩৮৪, ৫০৬।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৫/১০/২০২১ তারিখ সোমবার সকাল ৮টায় প্রহল্লাদ মন্ডল তার নিজস্ব ঘেরে পরিচর্যা ও ভেড়ির উপর চাষ করা তরকারী তুলতে যায়। এসময় পার্শ্ববর্তী ঘের মালিক মধু ও তার ভাই মোস্তাকের নির্দেশে ১। মোঃ ফারুক সরদার (৪৫), পিতা- সামাদ সরদার, ২। বাবলু সরদার (৫০), পিতা- সিরাজুল ইসলাম, ৩। মোঃ ইকরামুল (৪৩), পিতা- আসাদ, সর্বসাং- চুয়াডাঙ্গা, থানা- কেশবপুর, সম্মিলিতভাবে আমার স্বামীর বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ তুলে আসামীদের নিজস্ব নৌকায় তুলে নিয়ে হাত পা বেঁধে নৌকার গলুইয়ের মধ্যে ফেলে বেধড়ক মারপিট করে।

এরপর আসামীরা ব্লেড দিয়ে তার পিঠে মারাত্মক জখম করে ক্ষতস্থানে গোবর ঢুকিয়ে টেপ লাগিয়ে দেয়। অতঃপর তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। স্বাক্ষর দিতে না চাইলে গ্যাস লাইট দিয়ে তার বাম হাত পুড়িয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলে।

একপর্যায়ে তার অবস্থা আশঙ্খাজনক হয়ে পড়লে ঘের মালিক মধু ও মোস্তাকের নির্দেশে নৌকা থেকে তুলে তাদের মোহনা বাজার সংলগ্ন অফিস ঘরের সামনে ফেলে রেখে যায়। খবর পেয়ে প্রহল্লাদের স্ত্রী মিনাক্ষী মন্ডল ও তার ভাই তপন মন্ডল সহ উপস্থিত জনসাধারণের সহযোগিতায় তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয়।

হাসপাতালে গিয়ে ভুক্তভোগী প্রহল্লাদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভবানীপুর মৌজায় আমার নিজস্ব ১২ বিঘার একটি ঘের আছে। ঐ ঘেরটি আমার কাছ থেকে ডিড করে নেওয়ার জন্য পার্শ্ববর্তী ঘের মালিক কেশবপুর থানার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা সন্ত্রাসী মধু ও তার ভাই মোস্তাক দীর্ঘদিন ধরে আমাকে প্রস্তাব দিয়ে আসছিল। আমি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় একপর্যায়ে তারা হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

তারপরও আমি রাজি না হলে সোমবার সকাল ৮ টায় আমি আমার ঘেরে গেলে মধু ও মোস্তাকের ঘেরের শেয়ার মালিক ও কর্মচারী ফারুক, বাবলু ও ইকরামুল তাদের নৌকায় তুলে ঘেরের মাঝখানে যেয়ে আমাকে হত্যার চেষ্টা করে। তাদের নির্যাতন সইতে না পেরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন