আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির খাজরায় জমিজমা নিয়ে এক অসহায় পরিবারের বাড়ী ঘর ভাংচুর ও ঘেরা বেড়া কেটে ব্যাপক ক্ষতিসাধন করাসহ মারপিট দুই গৃহবধু আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের।
তথ্য অনুসন্ধানে আর ভুক্তভোগী পরিবারের থানায় লিখিত এজাহার সূত্রে জানা গেছে চেউটিয়া গ্রামের মৃত নুর হোসেন সানার পুত্র শামছুর রহমান সানার সাথে একই গ্রামের কেরামত আলীর সানার পুত্র শফিকুল ইসলাম গংদের ভিটা বাড়ী জমিজমা ভাগাভাগি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে শফিকুলগংরা শামছুর রহমান সানার বিভিন্ন ভাবে হয়রানী ও ক্ষয়ক্ষতি করা সহ প্রায় সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করে থাকে।
এমনকি মারধর করার জন্য উদ্যত হয় এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া আসছিল। ফলে অসহায় পরিবারটি জীবনের ভয়ে নিরবে তাহাদের শত অত্যাচার সহ্য করে আসতে থাকে।
এ বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধীদের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সালিশী মিমাংসা হয়। তাৎক্ষনিক ভাবে সালিশ মানলেও পরবর্তীতে সালিশ অমান্য করিয়া শফিকুলগংরা বসত ভিটার জমি জবর দখল করার ষড়যন্ত্র করিয়া আসিতে থাকে।
এমতাবস্থায় ঘটনার দিন সকালে শামছুর রহমান সানা বাড়ীতে না থাকার সুযোগ বুঝে ডাকাতির প্রস্তুতিকালে হাত উড়ে যাওয়া চেউটিয়া গ্রামের চিহ্নিত বোমাবাজ কেরামত আলীর সানার পুত্র এলাকার ত্রাস শফিকুল ইসলামের নেতৃতে তার মাতা মোছাঃ পাগলী বিবি, তার স্ত্রী মোছাঃ নুরজাহান রবিউলের স্ত্রী মোছাঃ খোদেজা খাতুন ও শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মোতলেব এর স্ত্রী মোছাঃ ফিরোজা খাতুন সহ পরিবারের লোকজন দলবদ্ধ হয়ে ধারালো দা, চাইনিজ কুড়াল, লোহার ও বিভিন্ন লাঠিসোটা নিয়ে ঘর বাড়ী ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা সহ এরিয়ার ঘেরা বেড়া কেটে ব্যাপক ক্ষতিসাধন করতে থাকে।
এমতাবস্থায় শামছুর রহমানের স্ত্রী মোছাঃ আছিয়া খাতুন ও তার ভাই ছাদ্দাম হোসেন সানার স্ত্রী মোছাঃ পারভীন খাতুন বাধা প্রদান করিতে গেলে তাদেরকে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে আহত করে।
এ সময় মারপিট ও হামলা কারীরা গৃহবধু আছিয়া খাতুনের পরনের কাপড় চোপড় টানাটানি করিয়া ছিড়িয়া শ্লীলতাহানী করে ও ৩৫,০০০/-টাকা মূল্যর গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন কাড়িয়া নেয়। গৃহবধু পারভীনের গলায় থাকা ৩৫,০০০/-টাকা মূল্যের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন টান মারিয়া ছিড়িয়া নেয়।
এ ছাড়াও ঘর বাড়ী ও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাংচুর করা সহ এরিয়ার ঘেরা বেড়া কেটে ৫০,০০০/-টাকার ক্ষতিসাধন করে। এই ব্যাপারে শামছুর রহমান সানার স্ত্রী আহত মোছাঃ আছিয়া খাতুন বাদী হয়ে আশাশুনি থানা ০৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়ের করে।
এ ঘটনার বিষয় নিয়া থানা অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন আছিয়া খাতুন বাদী হয়ে থানায় একটি এজাহার দিয়েছি। এ ঘটনায় এসআই অভিক বড়ালকে যথাযথ তদন্ত করার নির্দেশ দিয়েছি। তদন্ত করে জানানোর পর অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় দায়েরকৃত অভিযোগটি তুলে নিতে হামলাকারীরা ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি অব্যহত রেখেছে। ফলে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীন ভুগছে ও জীবনের ভয়ে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার ও আশাশুনি থানা অফিসার ইনচার্জের কাছে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটির ও এলাকা বাসী ।
এমএম সাহেব আলী,আশাশুনি প্রতিনিধি
মোবাঃ ০১৭২৬-৪০৬৮৯৮
