কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলার প্রাঙ্গণ থেকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে এক র্যালি বাহির হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অডিটোরিয়ামে সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরেই নিবন্ধন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা তথ্য আপা মিনারা পারভিন, কৃষ্ণনগর ইউনিয়ন এর উদ্যোক্তা সাজ্জাদ হোসেন প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন জন্ম হলে ইউনিয়ন তথ্য উদ্যোক্তাদের অভিনন্দন বার্তা পাঠাতে হবে এবং মৃত্যু হলে শোক বার্তা পাঠাতে হবে। তিনি আরো বলেন জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে বিষয়টি গুরুত্ব দিয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
