হোম অন্যান্যসারাদেশ নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ফকিরহাটে শান্তিপূর্ণ ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭টি ইউনিয়নে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটারগন কেন্দ্রে ভোট দিতে আসেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। তবে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে অনেক কেন্দ্রে বৃষ্টি ও কাঁদার মধ্যে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে তাদের মনোনিত প্রার্থীকে ভোট প্রদান করেন।

উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রথমধাপে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কয়েকজন ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, ভোট শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টিপাতের জন্য ভোটারদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

নলধা-মৌভোগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আপার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, ৭৫বছর বয়স্ক অসুস্থ আকবর আলী তার ছেলের কোলে উঠে ভোট দিতে আসেন। এছাড়া অনেক বয়স্ক ও প্রতিবন্ধী নারী ও পুরুষকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে।

নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল। এ রিপোর্ট পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা চলছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন