হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে ইনফর্মেশন বুথ ক্যাম্প উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেছেন, তথ্য অধিকার আইন অনুসারে একজন নাগরিকের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য। সকল সরকারি স্বায়ত্ত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সহকারী ও বিদেশী সাহায্য পুষ্ট এনজিও এই আইনে কর্তৃপক্ষ হিসাবে বিবেচিত হবে।

বাংলাদেশ হাজারো আইন আছে জনগণের বিপক্ষে একটিমাত্র আইন আছে তথ্য অধিকার আইন জনগণের পক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ সালে সরকার আইনটি পাস করে। এই আইনটি সাধারণ মানুষের জানা খুবই প্রয়োজন। তিনি গতকাল সকালে অগ্রগতি সংস্থার আয়োজনে ও দি কাটার সেন্টার এর আর্থিক সহায়তায় কালীগঞ্জের ব্রিজ সংলগ্ন পূজামণ্ডপের পাশে (১৮ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত ইনফর্মেশন বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । তথ্য বোর্ড ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

এই প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক ,তথ্য অধিকার ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী তারা তথ্য প্রাপ্তির ক ফরমে আবেদন করলে সরাসরি তথ্য প্রাপ্তির জন্য উত্তর দেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা যুব উন্নয়ন অফিস এর প্রতিনিধি সুপারভাইজার বাবলুর রহমান ,উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি আব্দুস সালাম ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রতিনিধি সাব্বির আহমেদ। তাদেরকে সার্বিকভাবে সহায়তা করেন আব্দুল আল মামুন, নার্গিস পারভীন প্রমুখ।

সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র নারীদের তথ্য অধিকার আইন ২০০৯ জানা ও বাস্তবায়নের জন্য এবং জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার ক্যাম্প সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনবে তথ্যের জন্য আবেদন গ্রহণ ও তথ্য প্রদান সংক্রান্ত কাজের জন্য অফিসে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন একজন সাধারণ নাগরিক ক ফরম পূরণ করে তথ্যের জন্য আবেদন করতে হয়।

এই ক্যাম্পে তথ্য অধিকার আইন কি কিভাবে ফরম সংগ্রহ করবেন তথ্য কিভাবে চাইবেন কার কাছে আপিল করবেন, কিভাবে করবেন অভিযোগের নিষ্পত্তি তথ্য প্রাপ্তি সংক্রান্ত আবেদনের প্রক্রিয়া বিভিন্ন বিষয়ে আগত নারীদের সহায়তা ও ধারণা দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে ইনফর্মেশন বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়িত হলে দুর্নীতির অভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন