হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে তারেক রহমান (২৮) নামের ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফকিরহাটের আট্টাকী এলাকায় ঘটেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, তারেক রহমান আট্টাকী এলাকায় একটি বাড়ীতে রেলিং এর কাজ করার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

তাৎক্ষনিক তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। সে পাগলা শ্যামনগর গ্রামের আহসান হাবিব এর পুত্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন