স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে শনিবার সকালে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে নূরুল ইসলাম খানকে কমিশনার ও দিন ইসলামকে সম্পাদক করা হয়। এছাড়া ওই কমিটিতে নাজমুল হুদা বাবুকে কোষাধ্যক্ষ, আব্দুল হালিমকে যুগ্ম সম্পাদক, মুনতাজ উদ্দিন, নিখিল চন্দ্র দাস, হযরত আলী ও আলী রেজাকে গ্রুপ কমিটির সভাপতি এবং সুপার আবুল হালিম ও শিক্ষক জাহাঙ্গীর আলমকে পরিদর্শক করা হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তৃতা করেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা সিনিয়র সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা স্কাউটসের কমিশনার নূরুল ইসলাম খান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক নওশাদ আলী, নাজমূল হুদা বাবু, সুলতানা শারিফুন্নেছা, মুনতাজ উদ্দিন, সুপার আব্দুল হালিম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, উপজেলা স্কাউটসের সম্পাদক দিন ইসলাম।
