নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটায় আসন্ন ইউপি নির্বাচন ঘিরে নাশকতা মূলক কর্মকান্ড এড়াতে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাটকেলঘাটা থানা চত্বরে বিশেষ অভিযানে মহড়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটকেলঘাটা থানা পরিদর্শক (ওসি) আলহজ্ব নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন, থানা পরিদর্শক তদন্ত বাবলু রহমান খান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা উপ-পরিদর্শক (এস. আই) জয় বালা, সোলায়ম্যান কবির, কৃষ্ণপদ সমাদ্দার, আশরাফুল আলম, জিয়ারত আলী সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) সেলিম হোসেন, লিটন সহ থানা পুলিশের সকল সদস্যবৃন্দ।
এ সময় ওসি নাজমুল হুদা বলেন, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনী এলাকায় যে কোন ধরনের গোলযোগ ও নাশকতা মূলক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে । এই নির্বাচন ঘিরে কেউ কোন প্রকার নাশকতা, জঙ্গীবাদ ও নৈরাজ্য সৃষ্টি করলে সে পার পাবেনা। আলোচনা শেষে থানা পুলিশের সকল সদস্যরা নির্বাচনী এলাকাগুলো প্রদক্ষিণ করেন।
