হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এক সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনদ কুমার গায়েন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ।

কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সজল মুখার্জী সহ-সভাপতি রনজিত সরকার সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল যুগ্ন সম্পাদক নারায়ণ চক্রবর্তী রাজিব সাহিত্য সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রচার সম্পাদক অসিত কুমার সেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন কমিটির তপন রায় পুরঞ্জন স্বর্ণকার শান্তি গোপাল চক্রবর্তী ঠাকুরদাস সরকার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন হয় সেজন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। এবছর কালীগঞ্জ উপজেলায় ৪৯ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন