কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাজান মোল্লা।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার পাঠাগার সম্পাদক এ্যাডঃ এবিএম সেলিম, জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও খবর টিভির অনলাইন পোটালের সম্পাদক ও প্রকাশক মোহসীন হোসেন সবুজ, জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার প্রভাষক সেলিম শাহারিয়া, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, শেখ রাসেল ডিজিটাল ল্যাব জেলা সমন্বয়কারী শেখ ফারুক হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত সকল সংবাদকর্মীর সর্ব সম্মতিতে জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সম্মেলনে কমিটি গঠন করা হয়। কমিটিতে এম হাফিজুর রহমান শিমুলকে সভাপতি ও শেখ নাজমুল হোসেন কে সাধারণ সম্পাদক করে মোট ১৩ সদস্যের কমিটি গঠন করে ঘোষনা করেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান মোল্লা।
ঘোষিত উপজেলা কমিটির অন্যান্যরা হলেন সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, সহ সভাপতি সেলিম শাহারিয়ার, যুগ্ম সম্পাদক শেখ শোয়েব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মারুফ হোসেন, দপ্তর সম্পাদক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদৎ হোসেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, হাফেজ আব্দুল গফুর, গৌরপদ দাশ বাচন ও মুন্সি আরাফাত আলী।
এছাড়া ৭ সদস্যের উপদেষ্ঠা কমিটিতে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, এ্যাডঃ জাফর উল্লাহ ইব্রাহিম, এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, কাজী মোজাহিদুল ইসলাম মনোনীত করা হয়।
