হোম ফিচার রাজাপুরে চার সন্তানের জননীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চার সন্তানের জননীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী চার সন্তানের জননী লিখিত অভিযোগ করলে অভিযুক্ত সিদ্দিককে রাতেই আটক করে পুলিশ। অভিযুক্ত সিদ্দিক শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেল। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সিদ্দিকের বিরুদ্ধে গতকাল রাতে থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদ্রাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ভুক্তভোগী ওই নারী। এ সময় অভিযুক্ত সিদ্দিক তাকে কাজ শেষে কথা শুনতে বলেন। সিদ্দিকের স্ত্রী তার সাথে কথা বলবেন বলে কৌশলে নিজের ঘরে ওই নারীকে নিয়ে যায় সিদ্দিক। এ সময় ঘরে কেউ ছিলনা। পরে সিদ্দিক ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করেন । এ সময় পানি খাওয়ার কথা বলে কৌশলে সিদ্দিকের ঘর থেকে বেড়িয়ে আসেন ওই নারী।

শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড নারী ইউপি সদস্য মোসা.লাভলী বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে ওই নারী গতকাল রাতে থানায় এসে সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গৃহবধূকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন