হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার দেয়াড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের জনসভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার ১১ নং দেয়াড়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে নৌকা প্রতীকের সমার্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় খোর্দ্দ বাজার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন তালা-কলারোয়া সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়র মুজিবর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ।

আ’লীগ নেতা ও দেয়াড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান মাহাবুবর রহমান মফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আ’লীগ নেতা সাংবাদিক আব্দুর রহমান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাছুম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না,আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদসহ অসংখ্য কর্মী-সমার্থকবৃন্দ।

সভায় বক্তারা, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দেয়াড়া ইউপি নির্বাচনে ’জননেত্রী শেখ হাসিনার মনোনীত’ নৌকা প্রতীকের প্রার্থী জনমানুষের সেবক মাহাবুবর রহমান মফে কে বিপুল ভোটে জয়যুক্ত করে ইউনিয়নের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা, ইউনিয়নের সকলস্তরের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে নৌকাকে বিপুল ভোটে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন