ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট বাজার বনিক সমিতির আয়োজনে ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাজার চাউল চান্দিনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।
ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু ও মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম।
ফকিরহাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শেখ মাহমুদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন সহ ফকিরহাট বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন।
