হোম জাতীয় নওগাঁয় নদীতে গোসলে নেমে তলিয়ে গেল দম্পতি

জাতীয় ডেস্ক :

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮) নিখোঁজ হয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন।

তিনি জানান, স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বিকেল পাঁচটার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে বলে জানান স্টেশন অফিসার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন