হোম অন্যান্যসারাদেশ যশোর সদর উপজেলার নৌকার মাঝি হলেন ফরিদ আহমেদ- আনোয়ার হোসেন এর অভিনন্দন

তাজমুল, ঝিকরগাছা :

বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত যশোর সদর উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত হওয়ায় তৃনমুলের আস্তা ও ভরসার প্রতীক মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিকরগাছার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন।

নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পথটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এসময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন বলেন, যশোর সদর উপজেলা উপনির্বাচনে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর কে আওয়ামী লীগের নৌকার মাঝি মনোনীত করায় ঝিকরগাছা সহ সমগ্র যশোর জেলায় আজ তৃনমুলের জয় হয়েছে।

তিনি আরো বলেন, মানবতার ফেরিওয়ালা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আবারও রাজনৈতিক কর্মীর মূল্যায়ন করলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত মোস্তফা ফরিদ আহমেদ ফরিদ ভাই।

জয় হোক সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার জয় হোক যশোর সদর উপজেলার উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার নতুন মাঝি মোস্তফা ফরিদ আহমেদ ভাইয়ের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন