হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চিংড়ি চাষী নির্বাচিত হওয়ায় আশাশুনি উপজেলা চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা

আশাশুনি প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ বাগদা চিংড়ি চাষী নির্বাচিত হওয়ায় আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম কে ফুলেল শুভেচ্ছা জানালেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন। গতকাল দুপুরে আশাশুনি উপজেলা চেয়ারম্যানের নিজ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানান।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে তিনি জেলার শ্রেষ্ঠ বাগদা চিংড়ি চাষীর পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা চেয়ারমান এবিএম মোস্তাকিম বলেন ৯০ দশকের শুরু থেকে আমি আশাশুনি উপজেলায় বাগদা চিংড়ি চাষ শুরু করি এবং অদ্যবধি বৃহৎ আকারে এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। বাগদা চিংড়ি মাছ রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিকভাবে রপ্তানি আয়ের একটি বড় ভূমিকা পালন করে আসছি।

এই বাগদা চিংড়ি উৎপাদনে একদিকে দেশ যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছে অপরদিকে তেমনি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে। সরকারের সার্বিক সহযোগিতা পেলে বাগদা চিংড়ি চাষের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে। তিনি এ বিষয়ে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আ’লীগনেতা মঙ্গল চন্দ্র সরকার, উপজেলা যুবলীগ নেতা এমএম সাহেব আলী, ইউপি সদস্য শওকত হোসেন, আনুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এটিএম হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন