হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে সদর ইউপি চেয়ারম্যান মিলন ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। যুব ও কিশোরদের ক্রীড়া মুখী করার লক্ষ্যে সরকার ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। এরই আওতায় আশাশুনি ব্রাইট স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত ও অন্য সদস্যদের হাতে জননেত্রী শেখ হাসিনা উপহার ক্রীড়া সামগ্রী তুলে দেন, আশাশুনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও আাশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন