তাজমুল, ঝিকরগাছা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিকরগাছা উপজেলার শাখার কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঝিকরগাছা উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম ও যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ এর স্বাক্ষরিত ঝিকরগাছা শাখার অন্তর্গত পৌর শাখার আহবায়ক কমিটি ১৭-০৫-২০১৮ তারিখে গঠন করা হয়।
গঠন করার পরে দীর্ঘ তিন বছর তিন মাসে ও এই পৌর কমিটি একটিও ওয়ার্ড কমিটি দিতে পারে নাই। এবং বর্তমান আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে গতিশীল সকল কেন্দ্রীয় সাংগঠনিক কর্মসূচি ও জাতীয় দিবসগুলোতে শতভাগ নিষ্ক্রিয় ও অনুপস্থিত থাকায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করার ক্ষেত্রে জানতে চাওয়া হলে যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম ও যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ বলেন, পৌর শাখার আহবায়ক ও যুগ্নআহবায়ক সকলের সাথে সাংগঠনিকভাবে যোগাযোগ ও মতামতের ভিত্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
