নড়াইল অফিস :
নানা আয়োজনের পালন করা হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫০ তম শাহাদাত বার্ষিকী । এই উপলক্ষে রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় বীরশ্রেষ্ঠের জন্ম স্থান চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহাম্মনগরে তার গ্রামের বাড়িতে শোকর্যালী, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড আব অনার, কোরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্ট, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ বিদ্যালয় ও মহাবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এই বীর যোদ্ধাকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদান করা হয়।
কর্মসুচিতে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাষ্টের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, মুক্তিযোদ্ধা এ্যাডঃ এস এ মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানজিলা সিদ্দীকি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান, পবিরারের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে ১৩৪ জন হতদরীদ্রের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য ১৫ কেজি করে চাউল সহায়তা বিতরন করা হয়।
