দীপক শেঠ,কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ায় ঢাকাগামী এম আর পরিবহনের কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার(৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মোড়স্থ সরকারি হাইস্কুল মার্কেট ভবনে এম আর পরিবহন কাউন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন এম আর পরিবহনের পরিচালক বিশিষ্ঠ পরিবহন ব্যবসায়ী শফিউল্লাহ রাজু।
এ সময় অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এম আর বিজনেস গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, এম আর বিজনেস গ্রুপের চেয়ারম্যান নুরুল হক, এম আর বিজনেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল কবীর পলাশ, উপজেলা আ’লীগ সহ- সভাপতি ও জেলা পরিষদ সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা,আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম,কাউন্টারের স্বত্ত্বাধিকারী মন্টুসহ স্থানীয় ব্যবসায়ীগণ ও সূধিবৃন্দ।
