নিজস্ব প্রতিনিধি :
তালায় বালিয়দাহে ৮দিন ব্যাপি ১৬দলীয় ফুটবল টুনামেন্ট আয়োজন করা হয়েছে। মাগুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল মোল্যার সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা আ”লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান গাজী ও খেরশা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু ।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মনোয়ার মোল্যা, ওয়ার্ড আ”লীগ সভাপতি করিম বিশ্বাস, সাধারন সম্পাদক রবিউল বিশ্বাস যুবদল নেতা ফারুক হোসেন, সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ফুটবল টুনামেন্টের পরিচালনায় ছিল বালিয়াদাহ একতা যুব সংঘ। উদ্ভোধনী খেলায় ডুমুরিয়া ও হরিনখোলা এ দুটি অংশ নেয়। খেলায় হরিনখোলাকে ২ গোলে পরাজিত করে ডুমুরিয়া।
