ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিকের বিরুদ্ধে গর্ভবতী এক নারীর রক্তের গ্রুপে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষীপ্ত হয়ে উক্ত ক্লিনিকে মৃদু হামলা চালিয়েছে বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে।
রোগীর পরিবার জানায়, মোল্লাহাট উপজেলার মাটিয়াগাতী এলাকার হীরক বিশ্বাসের স্ত্রী লক্ষী সরকার (২২) নামের গর্ভবতী নারীর তার শরীরে রক্তের প্রয়োজনে গত ২৩ আগষ্ট ফকিরহাট আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক থেকে রক্ত পরীক্ষা করে জানতে পারে তার এবি পজেটিভ। সেই মোতাবেক একজন এবি পজেটিভ ডোনার জোগাড় করেন।
গত ৩ সেপ্টেম্বর রাতে শিকদার ক্লিনিকে রক্ত ট্রান্সফার করার লক্ষ্যে পুনরায় ওই নারীর রক্ত পরীক্ষা করে ভর্তি হয় ক্লিনিকে। সেখানে দেখা যায় ওই নারীর রক্তের গ্রুপ এ পজেটিভ। বিষয়টি রোগীর পরিবারের সন্দেহ হলে রাতেই পুনরায় আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিকে এবং অন্য একটি ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষার জন্য রোগীর রক্ত দেয়া হয়। এবার ফলাফল হয় উল্টো। আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিকে এবার ওই একই রোগীর এ পজেটিভ রিপোর্ট হয়েছে বলে রিপোর্ট দেয়া হয়। পাশাপাশি অন্য ডায়াগনষ্টিক সেন্টারেও এ পজেটিভ রিপোর্ট প্রদান করেন।
প্রথমে আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিকে এবি পজেটিভ এবং পরে এ পজেটিভ রিপোর্ট দেয়ায় অর্থাৎ ভুল রিপোর্ট দেয়ার কারনে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিকে মৃদু হামলা চালায় এবং ২/৩জনকে মারপিট করা হয় বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ভুলবসত: ওই নারীর রক্ত পরীক্ষায় এবি পজেটিভ লেখা হয়ে গেছে। এঘটনায় ৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় মডেল থানায় এক শালিশী বৈঠকের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে বলে বিভিন্ন সুত্র থেকে জানা গেছে।
