হোম ফিচার বাগেরহাটের মোল্লাহাটে শহীদ শেখ আবু নাসের পাঠাগারের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ রবিবার (৮আগস্ট) বিকালে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে, উপজেলা সদরের শহীদ শেখ আবু নাসের পাঠাগারের উদ্যোগে, বাগেরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এঁর পৃষ্ঠপোষকতায়, উপজেলা ছাত্রলীগের বাস্তবায়নে সুবিধা বঞ্চিত ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় বাছাইকৃত ২শত পরিবারকে চাউল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন ও সাবান সম্বলিত সামগ্রীর ব্যাগ প্রদান করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, অধ্যক্ষ এল জাকির হোসেন।

আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবিব শামীম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল, যুবলীগ নেতা রাহাত মুন্সি, মনির খান, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, শফিকুল আলম সুজন, কে এম জুম্মান, অসিম চৌধুরী, অপু চৌধুরী, আব্দুর রহিম, ফারহান রনি. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন