হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন প্রদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান ও মোবাইলে নগদের মাধ্যমে সরকারি অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার (০৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে ৭জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৩ জন নারীকে মোট ৯হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন সরকারি ফকিরহাট শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রশিক্ষক শান্তা দাশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন