ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসের টিকা গ্রহনে মানুষের আগ্রহ অনেক বেড়েছে। প্রতিদিনই টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভীড় দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বুধবার (০৪আগষ্ট) একদিনে ৮৯৬ জনকে টিকা প্রদান করেছেন। এ পর্যন্ত ৭ হাজার ৮০২জনকে টিকার প্রথম ডোজ প্রদান করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার জানান, আগামী শনিবার থেকে কোভিড-১৯ এর টিকার ২য় ডোজ প্রদান শুরু করবেন। এছাড়া আগামী ৭আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকার প্রথম ডোজ প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
