হোম অন্যান্যসারাদেশ পারুলিয়ায় অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটার পারুলিয়ায় পবিত্র রমজান মাসেও খোদেজা খাতুন ওরফে খোদে (৪৫) নামের এক নারীর বাড়িতে চলমান অসামাজিক কার্যকলাপ ও অশ্লীলতায় অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে এলাকবাসি। মঙ্গলবার বিকেলে পারুলিয়া ইছামতি মার্কেট সংলগ্ন এলাকায় উক্ত মানবন্ধনে অংশ নেন এলাকার সর্বস্তরের মানুষ।

অভিযুক্ত খোদেজা খাতুন পারুলিয়া গ্রামীন ব্যাংক এলাকার মৃত আব্দুর রউফের স্ত্রী। দীর্ঘদিনের ন্যায় পবিত্র রমজান মাসেও খোদেজার বাড়িতে চলমান অসামাজিক ও অশ্লীল কার্যকলাপে অতিষ্ট এবং বাঁধা দিতে গেলে অভিযুক্ত পরিবারের হামলার শিকার হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসীর মধ্যে থেকে বক্তব্য রাখেন, আব্দুস সামাদ, রফিকুল ইসলাম, ডাবলু, মনিরুল ইসলাম, জিয়াউল, আবু সাঈদ, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ। এলাকার পরিবশে ভালো রাখতে এবং যুব সমাজের অবক্ষয় রোধে বক্তারা অবিলম্বে খোদেজার বাড়িতে চলমান অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন