কেশবপুর(যশোর)প্রতিনিধি :
৮মার্চ বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে সোমবার কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু প্রমূখ।
